বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডেমরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মার্চ, ২০২৬

রাজধানীর ডেমরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. সুরুজ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে ডেমরার বাঁশপট্টী এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ আলীর বাড়ি নালিতাবাড়ী উপজেলার সাগরদী এলাকার কৃষ্ণপট্টি গ্রামে। বর্তমানে তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ছেলে মো. আলমাছ জানান, দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার বাবাকে বাঁচানো যায়নি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প-এর ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।