শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডিএমপির অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ৪৯

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জুন, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৩৪৩৯ পিস ইয়াবা, ৪৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ৪ বোতল বিদেশি মদ ও ৭ গ্রাম ৫৫৯ পুরিয়া হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০ টি মামলা রুজু হয়েছে।