বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“ডিএমপিতে রদবদল: তিন সহকারী পুলিশ কমিশনারের বদলি”

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (৩০ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী—

  • ট্রাফিক বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুর ইসলাম রনিকে উত্তরা বিভাগের উত্তরা জোনে বদলি করা হয়েছে।
  • ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শরীফ উল আলমকে দারুস সালাম জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
  • ডিএমপি সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম রেজাকে মিরপুর ট্রাফিক জোনে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।