বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

নিহতরা হ‌লেন, ঘাটাইল উপ‌জেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছে‌লে বাদশা মিয়া এবং অপরজন কাশতলা গ্রা‌মের জু‌য়েল। তারা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিল। বৃহস্প‌তিবার (১৩ জুন) টাঙ্গাইল-ময়মন‌সিংহ সড়‌কের উপ‌জেলার কদমতলী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

ঘাটাইল থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) বেলাল হো‌সেন বলেন, মোটরসাইকে‌লে তিনজন আরোহী ছিল। কদমতলী এলাকায় এক‌টি কাভার্ডভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থ‌লে একজন মারা যায়। এছাড়া আরেকজন‌কে কা‌লিহাতী হাসপাতা‌লে নেওয়ার পর মারা যায়। আইনী প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।