বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মার্চ, ২০২৬

মার্চ মাসের জন্য নির্ধারণ করা হয়েছে বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি ‘জেট ফুয়েলে’র দাম। গত মাসের তুলনায় ১৭ টাকা ২৯ পয়সা বাড়িয়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলারে নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়। এ ছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।