শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জেলা এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন, নওগাঁ’র কার্যকরী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

জেলা এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন, নওগাঁ’র কার্যকরী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত

জেলা এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন, নওগাঁ’র কার্যকরী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম বাচ্চু ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ১১ থেকে একটানা বিকেল ৩ টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু ১৫ সদস্যর কমিটি ঘোষণা করেন।
কমিটির সদস্যরা হলেন- সহসভাপতি পদে এ্যাডভোকেট দেওয়ান মাহবুব আলী (সুজা) ও এ্যাডভোকেট মোঃ ময়েন উদ্দীন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক প্রশাসন পদে এ্যাডভোকেট মোঃ রেজাউল করিম-১ (ঝন্টু),সহ-সাধারণ সম্পাদক লাইব্রেরী পদে এ্যাডভোকেট মোঃ রেজাউল করিম-২, সহ-সাধারণ সম্পাদক আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি পদে এ্যাডভোকেট মোঃ আশরাফুদ্দৌলা (নয়ন)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- এ্যাডভোকেট মোঃ তারেক হোসাইন, এ্যাডভোকেট এস.এম জোবায়ের, এ্যাডভোকেট শিরীন সুলতানা (রুমকি), এ্যাডভোকেট মমিরুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান, এ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান, এ্যাডভোকেট মোঃ আলিনুর ইসলাম (আপন) এবং এ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান-৩(পরাগ)।