বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জেনেভা ক্যাম্পে অভিযান : ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

জেনেভা ক্যাম্পে অভিযান : ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৪ নম্বর সেক্টরে যৌথ বাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

তিনি বলেন, সকাল থেকে মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। সকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চার নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা দেশীয় অস্ত্র ও ১২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সকাল ৯টায় ৪ নম্বর সেক্টরের পিচ্চি রাজার মাদকের বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে বলে জানান তিনি।