বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শ্রদ্ধা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর সমাধিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালচিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

ডেপুটি স্পিকার ও চিফ হুইপের এই শ্রদ্ধা প্রদর্শন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক হিসেবে ধরা হচ্ছে।