জামাল খাঁন গোল চত্বরের সৌন্দর্য্য নষ্ট করে ব্যানার প্রদর্শন’ স্থান করে নিয়েছে ডিসি অফিসের ফেস্টুনওচট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা ও গুরুত্বপূর্ণ স্হান জামাল খাঁন মোড়। বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চমানের স্কুল কলেজ থাকার কারণে এই এলাকাটি সবসময় অভিজাত মানুষ ও সাধারণ ছাত্রদের সময় কাটানোর মতো পছন্দের জায়গা হিসেবে স্থান পেয়েছে। স্কুল টাইমে অভিভাবকদের সময় কাটানোর জন্য যেমন পারফেক্ট তেমনই বিকেল বেলা বৃদ্ধ কিশোর ও যুবকদের জন্য হয়ে উঠছেন মনোরম এক মনোমুগ্ধকর পরিবেশ। এলাকাটিতে রয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও। এমন একটি জায়গাকে বিভিন্ন ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক পরিচিতির ব্যানার ফেস্টুন প্রদর্শনীতে মগ্ন হয়ে উঠছেন কিছু লোক। পাবলিক প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিযোগিতা করছে সরকারি দপ্তর ডিসি অফিসের ব্যানারও। বিষয়টি অবহিত করে এই বিষয় নিয়ে অবগত আছেন কি না? জানার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো.জাহিদুল ইসলাম মিঞা ও সিটি মেয়র ডা: শাহাদাত হোসেনকে হোয়াটসঅ্যাপে বার্তা প্রেরণ করা হলেও কোন উত্তর মিলেনি।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জামাল খাঁন গোল চত্বরের সৌন্দর্য্য নষ্ট করে ব্যানার প্রদর্শন’ স্থান করে নিয়েছে ডিসি অফিসের ফেস্টুনও
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬