শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাপানে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ঈদ উদযাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

জাপানে ইস্টার্ন ইউনিভার্সিটির ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ঈদ উদযাপন করেছেন। তারা জাপানে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে ঈদ উদযাপন করেন।

এই অনন্য উদযাপন আমাদের সবার জন্য গর্বের বিষয়, কারণ এটি প্রমাণ করে যে আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, বরং সাংস্কৃতিক মূল্যবোধ ও জাতীয় পরিচয়কেও যথাযথভাবে পালন করে। তারা সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করছে।

তাদের এই অসাধারণ সাফল্য এবং সাংস্কৃতিক উদযাপনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রতিভা ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রদর্শনের একটি চমৎকার উদাহরণ।

উল্লেখ্য, জাপানের টোকিও ও ওসাকা শহরের দুটি প্রতিষ্ঠানে বৃত্তি নিয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ৮ শিক্ষার্থী, তারা চলতি বছরের ২৬ মে জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করেন।

উল্লেখ্য, জাপানের টোকিও ও ওসাকা শহরের দুটি প্রতিষ্ঠানে বৃত্তি নিয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ৮ শিক্ষার্থী, তারা চলতি বছরের ২৬ মে জাপানের উদ্দেশে দেশ ত্যাগ করেন।