ঢাকা: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জাতীয় সংসদ ভবনে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবন–এর শপথ কক্ষ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ, অনিন্দ্য ইসলাম অমিত এবং নূরুল ইসলাম মনি।
এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত হবে, যা পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সরকারি স্থাপনাগুলোতে বিদ্যুৎ সাশ্রয় ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।