বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় কবির ইংরেজি সাহিত্যকর্ম ‘নজরুল নির্যাস’-এর প্রকাশনা উৎসব আজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের ইংরেজি অনুবাদ সংকলন কুইটিসেন্সেস অব নজরুল শীর্ষক গ্রন্থের বাংলা নাম ‘নজরুল নির্যাস’-এর প্রকাশনা উৎসব আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টায় ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া’র স্কুল অব আর্টস অ্যান্ড কালচারের ডিন, নজরুল পুরস্কারপ্রাপ্ত গবেষক ও বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন

আয়োজক সূত্র জানায়, ইংরেজি ভাষাভাষী পাঠকের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনকে আরও বিস্তৃতভাবে উপস্থাপন করাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনায় সমৃদ্ধ থাকবে।