১৪ জুন ২০২৪ তারিখে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরবর্তীতে তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সেনাবাহিনী প্রধান
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জুন, ২০২৪