বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ।

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ। রবিবার পথ শিশুদের নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসমীন সাইকা পাশা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। দিনটিতে ডিভিশন প্রাঙ্গণ মুখর ছিল পথ শিশুদের পদচারণায়।

অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর পক্ষ থেকে পথশিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীন।