বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাটকা রক্ষার প্রথম দিনে দুই জেলে আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মার্চ, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরে ২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ২টি নৌকা জব্দ করা হয়।

শনিবার (১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।

আটকরা হলেন, চাঁদপুর উপজেলার বাশগাড়ী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মনসুর আহমেদ (৪০) ও মৃত চান মিয়ার ছেলে নাকমত আলি(৬০)।

ওসি একেএমএস ইকবাল ঢাকা পোস্টকে জানান, আজ নিষেধাজ্ঞার প্রথম দিনে দুপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরের পদ্মা-মেঘনায় সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

প্রসঙ্গত, চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।