বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাকা-রদ্রিগেজের অভিজ্ঞতায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সুইজারল্যান্ডের

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। ২০০৯ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী দলের দুই তারকা গ্রানিট জাকা ও রিকার্ডো রদ্রিগেজকে চতুর্থবারের মতো বিশ্বকাপে সুযোগ দিয়েছেন কোচ মুরাত ইয়াকিন।

দলে আরও জায়গা পেয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় মানুয়েল আকাঞ্জি, ব্রিল এমবোলো, গ্রেগর কোবেল ও ডেনিস জাকারিয়া। এছাড়া ইউরোপা লিগে দারুণ পারফরম্যান্সের সুবাদে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ জোহান মানজাম্বি। গোলরক্ষক মার্ভিন কেলার দলে একমাত্র নতুন মুখ।

গত তিনটি বিশ্বকাপেই সুইজারল্যান্ড গ্রুপ পর্ব পেরোলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে। এবার সেই বাধা পেরিয়ে আরও দূরে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি। আগামী ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সুইসরা। এরপর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও কানাডার মুখোমুখি হবে তারা।