বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৬৪০; সর্বনিম্ন ১১৫ টাকা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ এপ্রিল, ২০২৩

চলতি বছরে রমজানে জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ফিতরার এ হার নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।