শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছয় লক্ষাধিক টাকা মূল্যমানের হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪

রাজধানীর মতিঝিল এলাকা হতে আনুমানিক ছয় লক্ষাধিক টাকা মূল্যমানের হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ১৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৬,১০,০০০/- (ছয় লক্ষ দশ হাজার) টাকা মূল্যমানের ৬১ (একষট্টি) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোছাঃ মিম রেজা (২৪), স্বামী-মোঃ আব্দুস সালাম, সাং-হাবাশপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ও ২। মোছাঃ রাবেয়া বেগম (৫৫), স্বামী-মোঃ আক্তার হোসেন, সাং-লস্কর দীঘিরপাড়, থানা-টংগীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।