ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (১ মার্চ) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়–এর সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।