বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় ১ নারী নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মার্চ, ২০২৪

কুমিল্লার চান্দিনায় সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় পথচারী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। রবিবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম মোল্লা । তিনি জানান তাৎক্ষনিকভাবে নিহত নারীর নাম পরিচয় সনাক্ত করা যায়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে ওই নারী মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন ওই নারী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।