সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। রোববার সকালে মুখোশধারী ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এ সময় কিরিচের আঘাতে এক নির্মাণশ্রমিক আহত হন এবং কয়েকজন শ্রমিক ও নিরাপত্তাকর্মীকে মারধর করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের দাবি, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। ঘটনার পর হামলাকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি