বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাঁদপুরে বিপুল পরিমাণের নিষিদ্ধ জাল পুড়িয়েছে প্রশাসন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মে, ২০২৪

চাঁদপুর, ১৭ মে, ২০২৪  জেলার হাইমচরে মেঘনা নদী থেকে জব্দকৃত বিভিন্ন ধরণের বিপুল পরিমাণের নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বিনষ্ট করা জালের মধ্যে ছিলো- ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী ৪০ হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫টি চিংড়ি পোনা নিধনকারী পুশ জাল।
আজ শুক্রবার সকালে এসব তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর চর ভৈরবী এলাকার টুমাচরসহ অন্যান্য চরে ও খালে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় ৪০হাজার মিটার চরঘেরা জাল, ২০টি চায়না দোয়াইর চাঁই ও ৫ টি পুশ নেট জব্দ করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষার আদেশে জব্দকৃত জাল ও চাঁই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেশীয় প্রজাতির মাছ ও রেনু পোনা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।