মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চলতি বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেওয়া হবে : ইশরাক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন না দিলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না