বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম ১৪ আসনে ধানের শীষের টিকিট আওয়ামীপন্থীর হাতে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম ১৪ আসনে ধানের শীষের টিকিট আওয়ামীপন্থীর হাতে

চট্টগ্রামের (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি’র) ধানের শীষের টিকিট আওয়ামীপন্থী জসিম আহমেদের হাতে’ তৃনমুলের ক্ষোভ।

বিশেষ সূত্রে জানা যায়, রবিবার (২৮ ডিসেম্বর) বিএনপির কেন্দ্র থেকে চূড়ান্ত তালিকায় প্রার্থী হিসেবে প্রকাশ হয় ২০২৪ সালে আওয়ামীলীগের আমলে নির্বাচিত চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের নাম।

স্হানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ছিলেন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি ড. বেনজির আহমেদ’সহ উপরোক্ত পলাতক নেতাদের ঘনিষ্ঠ ও একনিষ্ঠ ভাজন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী জসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে ঋণখেলাপী মামলায় পরোয়ানা জারি হলে অদৃশ্য কোন ছাঁয়ার কারণে বেঁচে যান তিনি। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিএমপির বাড্ডা থানায় হত্যা মামলা যার প্রধান আসামী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই মামলায় এজাহার নামীয় ২১ নং আসামী জসিম গ্রেফতার হয়ে হাজতবাস ও করছেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছেন আওয়ামী সরকার আমলে সরকারি সুবিধা ভোগ করে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ।

স্হানীয়দের সূত্রে পাওয়া তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় উপরে উল্লেখিত স্বৈরাচারের প্রভাবশালী নেতারা’সহ আরো অনেকের সাথে ঘনিষ্ঠ সখ্যতার কিছু স্থিরচিত্র।

ওই আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন প্রথম পর্যায় তালিকায় নাম আসা বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপির) নির্বাহী কমিটির পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ডা: মো. মহসিন জিল্লুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এড: নাজিম উদ্দিন, সাবেক বিচারপতি আব্দুস ছালাম মানুন, বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হাশেম (রাজু),চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম রাহী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় জসিমের নাম আসার পর সৃষ্টি হয়েছে উল্লেখিত মনোনয়ন প্রত্যাশী ও স্হানীয় তৃণমূলের মাঝে না’না ক্ষোভ ও সমালোচনা।

জসিম উদ্দিন আহমেদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তার বিরুদ্ধে ঋণখেলাপীর দায়ে অর্থদন্ড আদালতের মামলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ সহায়তা’সহ না’না গুরুতর অভিযোগ।