ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম।
দিবাগত রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৫৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে পড়েছে ৬৬ হাজার ৭২৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
- মোমবাতি প্রতীক পেয়েছে ১৪ হাজার ৬৭৭ ভোট
- দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১১ হাজার ৫৫৮ ভোট
প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, একটি পৌরসভা ও উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত পটিয়া সংসদীয় আসনে মোট ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৯৫ জন।
এখন বাকি কেন্দ্রগুলোর ফলাফলের অপেক্ষা। তবে প্রাথমিক চিত্রে পটিয়ায় ধানের শীষ শক্ত অবস্থানে রয়েছে।