বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১, নিখোঁজ ২

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম সমুদ্র বন্দরের ডলফিন জেটি এলাকার জাহাজে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের কয়েকটি টাগবোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম বন্দরের সচিব অফিসের ওমর ফারুক বলেন, জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।