শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক যুবক মারা গেছেন।

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মে, ২০২৪

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক যুবক মারা গেছেন।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে আটটার দিকে বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬)। তিনি নির্মাণাধীন ভবন পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ধসে পড়া দেয়ালের চাপা পড়ে। এতেই তার মৃত্যু হয়।

য়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল ৯টার দিকে আমরা খবর পেয়েছি। সাড়ে নয়টার মধ্যে তাকে উদ্ধার করা হয়। নিহত হৃদয় পথচারী ছিলেন। ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়াল ধসে পড়ে তার মৃত্যু হয়। আমরা তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি।’