বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ১২ বছরের শিশু ধর্ষণ ও হত্যার  ২৩ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামে ১২ বছরের শিশু ধর্ষণ ও হত্যার  ২৩ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার
চট্টগ্রামে ১২ বছরের শিশু শ্রাবন্তী ঘোষকে ধর্ষণ পূর্বক হত্যার ২৩ ঘন্টার মধ্যে  মামলার অভিযুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছেন র‍্যাব-৭ চট্টগ্রাম।
এ’বিষয়ে র‍্যাব সূত্র জানায়,  চট্টগ্রাম জেলার  সাতকানিয়া থানাধীন আমিলাইশ গ্রামের তপন ঘোষ ও স্ত্রী রোজি ঘোষ আদরের সন্তান শ্রাবন্তী ঘোষ (১২) কে নিয়ে স্ব-পরিবারে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় প্রদীপ ঘোষের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন দীর্ঘদিন যাবৎ। ভিকটিম (শ্রাবন্তীর) বাবা ও মা গার্মেন্টসকর্মী হওয়ায় বাবা সপ্তাহে একদিন বাসায় আসে এবং মা প্রতিদিন দুপুরে গার্মেন্টেসে যায় এবং রাত আনুমানিক ১০ ঘটিকায় বাসায় আসেন। বাসায় ভিকটিম ও তার ছোট ভাই দুজনেই থাকে। ভিকটিমের ভাড়াবাসার পাশেই তার দাদার বাসা হওয়ায় মাঝে মাঝে দাদার বাসায় যায়। ভিকটিম গত (৩জানুয়ারি) ২০২৬ ইং  আনুমানিক রাত ৯ ঘটিকায় ভিকটিম তার দাদার বাসা হতে কাউকে কিছু না বলে নিজেদের ভাড়াবাসায় চলে আসে। পরবর্তীতে ভিকটিমের দাদা ভিকটিমকে খুঁজে না পেয়ে রাত আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে   উক্ত ভাড়াবাসায় এসে দেখতে পায় ভিকটিম আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পর্বতীতে ভিকটিমের মা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আশেপাশের লোকজনসহ স্থানীয় থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভিকটিমের পরিবার সন্দেহ করে মেয়েকে ধর্ষণ করার পর মৃত্যু ঘটানো হয়েছে এবং অপরাধ গোপন করার জন্য আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয় পাশাপাশি সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ধর্ষণ পরীক্ষাও করানো হয়। উল্লেখ্য যে, উক্ত ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।
 উক্ত ঘটনায় ভিকটিমের মা রোজি ঘোষ বাদী হয়ে প্রদিপ লাল ঘোষ ও অজয় সিংহ’সহ অজ্ঞাত ২/৩ জনকে  আসামি করে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ ০৮ জানুয়ারি ২০২৬ইং, ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২৫) এর ৯(৩)।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন বলেন, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার সময় নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে  এজাহার নামীয় পলাতক প্রধান আসামি প্রদীপ লাল ঘোষ ও অজয় সিংহ’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭ চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীরা হলেন চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন মতিঝর্ণা এলাকার মৃত মতি লাল ঘোষের পুত্র প্রদীপ লাল ঘোষ (৫২) ও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন চা-বাগান এলাকার মৃত স্বপন সিংহ’র পুত্র অজয় সিংহ (২৫)
গ্রেফতারকৃত আসামীদেরকে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে  সংশ্লিষ্ট খুলশী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।