বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত মাইন উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মো. আল আমিন সাগর (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আল আমিন সাগর সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনের ১৩টি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।