বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে র‍্যাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

মঙ্গলবার ১৩ জানুয়ারি বেলা ১২ ঘটিকার সময় আর্ত মানবতার সেবায় র‍্যাব-৭ চট্টগ্রাম নামক ব্যানারে রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন র‍্যাবের অধিনায়ক।

র‍্যাব জানায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা,ধর্ষণ মামলার আসামি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগপূর্ণ মুহূর্তে র‍্যাব সব সময় বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‍্যাব সর্বদা আন্তরিক।

র‍্যাব আরো বলেন, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিনিয়ত মানবিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সমাজকল্যাণে অবদান রেখে চলেছে। দুর্যোগে দুঃসময়ে জনগনের পাশে আছে র‍্যাব ফোর্সেস। শুধু সন্ত্রাস দমনই নয়, জনসেবামূলক কাজেও এগিয়ে আছে র‍্যাব। তাই অন্যান্য বছরের মত এই শীতেও চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে র‍্যাব ফোর্সেস। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি’র উপস্তিতিতে রাউজান থানাধীন নোয়াপাড়া মোহাম্মদিয়া দরবার শরীফে শীতার্তদের মাঝে ৩০০টি শীতবস্ত্র বিতরন করা হয়েছে । শীতবস্ত্র পেয়ে অসহায় দুঃস্থ লোকজন র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণ শেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন অপরাধ দমনের পাশাপাশি মানবিকতায় র‍্যাবের ভূমিকা অব্যাহত থাকবে।