বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে বসতঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ ঘর থেকে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে এটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত রাজু উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। রাজু বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত ছিলেন এবং অনলাইনে জুয়া খেলতেন। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজুকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা তাকে নিচে নামান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।