বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে জুয়ার আসর থেকে ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) থানার মুন্সিপুকুরপাড় এলাকায় কাস্টমস কালেক্টরের বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন– কাবুল দাশ (৫০), মনজুর আলম (৩৯), মো. মিলন (৪৬), মো. আইয়ুব খান (৫৬), মো. খলিল মিয়া (৫৭), নুরুল ইসলাম (৬০), লিটন আহমেদ (৫২), আহমেদ (৫০) ও আবুল কাশেম (৫২)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সেখান থেকে ১২ বান্ডেল তাস ও জুয়ার টেবিলে থাকা নগদ ১৬ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।