বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে জুয়ার আসরে র‍্যাবের অভিযান জব্দ নগদ টাকা আটক ৬

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে জুয়ার আসরে র‍্যাবের অভিযান জব্দ নগদ টাকা আটক ৬

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় জুয়ার আসরে র‍্যাবের অভিযানে প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ছয়জন জুয়াড়িকে বিপুল পরিমান নগদ টাকাসহ গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) বেলা দেড়টার সময় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকায় একটি বসত ঘরে অভিযান পরিচালনা করে ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ১,৮৮,৩০০ টাকা ও জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১‌। মো. সুমন মিয়া (৩০), পিতা-মৃত আহম্মদ আলী, সাং-বলাই শিমুল, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, ২। মো. নুর উদ্দিন (৪৫), পিতা-মৃত সালেহ জহুর, সাং-কাটঘর বাজার ধুমপাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ রাশেদ (৪৭), পিতা- মৃত আব্দুস সোবহান, সাং-মনির নগর, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম, ৪। মো. জাহেদ হোসেন (৪০), পিতা-মৃত খাইরুল আমীন, সাং-কাজীর গলি, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ হাসান (৩৬), পিতা-মৃত ইসমাইল, সাং- ইছামতি আলী নগর, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, এবং ৬। মোঃ হাসান (৩৮), পিতা- মৃত ফিরোজ আহম্মেদ, সাং-পহঁরচাদা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান
গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।