বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে কারাবন্দী হাজতি আওয়ামিলীগ নেতার হাসপাতালে মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ক্যান্সার আক্রান্ত এক হাজতির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাঁহ শরীফ জানান,গত ২০২৫ সালের (১৭ নবেম্বর) বিস্ফোরণ উপদানবলী আইনে নগরীর কোতোয়ালি থানার (০৯)২৪ মামলা নং এর একটি মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কারাগারে আসেন আব্দুর রহমান নামের একজন আসামি। তিনি আরো জানান কারাবন্দী আবদুর রহমান ক্যান্সার আক্রান্ত ছিলেন, কারাগারে আসার পর থেকে তাকে তিনবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এবং সর্বশেষ চলতে বছরের গত (২৬ জানুয়ারি) সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আবদুর রহমান (৩১ জানুয়ারি) শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে মৃত্যু বরণ করেন।
আইনানুগ পক্রিয়া শেষে মৃত্যু হাজতির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম কারাগারে বন্দী হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণকারি আব্দুর রহমান প্রকাশ মিয়া (৭০) নগরীর ডাবলমুরিং থানাধীন পূর্ব মূহুরীপাড়া এলাকার সিপাহি বাড়ীর মৃত জয়নুদ্দিন দরফ আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ ২৪ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামিলীগের সহসভাপতি ছিলেন।