বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের লোহাগাড়ায় ধানক্ষেতে ১২ ফুট দীর্ঘ বার্মিজ অজগর উদ্ধার, পরে চুনতি অভয়ারণ্যে অবমুক্ত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ধানক্ষেতে একটি ১২ ফুট দীর্ঘ বার্মিজ অজগর পাওয়া গেছে। পরে বন বিভাগের উদ্যোগে সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (৫ মে ২০২৬) উপজেলার বাঁশখালিয়া পাড়া এলাকায় কৃষকরা ধানক্ষেতে সাপটি দেখতে পান। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং বয়স আনুমানিক তিন বছর। এটি ইঁদুরের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে অজগরটি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা জানান, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং খাবারের সন্ধানে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। তিনি সবাইকে এমন প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানাতে অনুরোধ করেন।