বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গুলিস্তানে ৩০৫টি চোরাই মোবাইল ফোনসহ আটক ১

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

রাজধানীর পল্টন থানা এলাকা হতে ৩০৫টি চোরাই মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানা পুলিশ। আটককৃতের নাম মোঃ রাকিব মিয়া।

গত শনিবার রাত ৭:৪৫ টায় পল্টন থানার মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট থেকে তাকে আটক করা হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া পিপিএম  জানান, কয়েকজন লোক পল্টন থানার মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেটের একটি দোকানে চোরাই মোবাইল ফোন বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাকিবকে আটক করা হয়। পরে রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানে তল্লাশি করে ৩০৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত রাকিবকে পল্টন থানার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।