বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গুলিস্তানে বাণিজ্যিক ভবনের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

গুলিস্তানে বাণিজ্যিক ভবনের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আট তলা ভবনটির ছাদের ওপর থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।