বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গুলিবিদ্ধ হাসানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহতের বাবা কবির বলেন, আমার ছেলে যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতো। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী মোড় এলাকায় আমার ছেলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তারা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।