বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গুলশানে সড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর সচল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রাজধানীর গুলশান-২ এ সড়ক ডিভাইডারে থাকা একটি বড় গাছ উপড়ে পড়েছে। এ ঘটনায় নতুন বাজার থেকে গুলশান-২ প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে গাছটি আকস্মিকভাবে উপড়ে পড়ে। এরপর থেকে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে যানবাহনের চাপ তৈরি হতে থাকে। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় সড়কে উপড়ে পড়া গাছটি অপসারণ করেছে ট্রাফিক পুলিশ।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, গুলশান-২ থেকে নতুন বাজার রাস্তা পর্যন্ত দুই লেনে মাঝে চলছে এমআরটি লাইন-৫ এর সেবা লাইন সরানোর কাজসহ বিভিন্ন নির্মাণ কাজ। এ কারণেই এমনিতেই এ এলাকায় বাড়তি চাপ আছে। সড়কের মাঝখানে খোঁড়াখুঁড়ির কাজ চলছে।এরমধ্যেই আজকে রোড ডিভাইডারে থাকা একটি বড় গাছ সড়কে উপড়ে পড়ে, এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে উত্তর সিটি করপোরেশনকে বলে গাছটি অপসারণ করা হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর সড়কের ওই অংশটি সচল হলে যান চলাচল স্বাভাবিক হয়।