শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাড়ি দুর্ঘটনার কবলে অভিনেতা প্রবীণ দাবাস, আইসিইউতে ভর্তি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা প্রবীণ দাবাস। ভর্তি রয়েছেন মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালের আইসিইউতে। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন প্রবীণ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর শনিবার ভোরে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন এই অভিনেতা। আহত অবস্থায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বান্দ্রার এক বেসরকারি হাসপাতালে। অভিনেতার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে রাখা হয়েছে আইসিইউতে।

কমেডি ঘরানার ‘খোসলা কা ঘোসলা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান প্রবীণ। এছাড়া তাকে ‘রাগিনি এমএমএস টুমাই নেম ইজ খান ও সম্প্রতি প্রাইম ভিডিও সিরি’মেড ইন হেভন’এও দেখা গেছে।

‘মহব্বতে’ খ্যাত অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে বিয়ে করেন প্রবীণতাদের দুই সন্তান রয়েছে।