গাজীপুর, মহানগরীর ভোগড়া এলাকায় অগ্নিকা-ে তিনটি কলোনির অনেকগুলো বসতঘর ও দোকানসহ মালামাল ভস্মীভূত হয়েছে। আজ ভোররাতে এ অগ্নিকা- ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন নিউজ টিভি বাংলাকে জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে ৯৯৯ থেকে অগ্নিকা-ের খবর পান। পরে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ে তিনটি কলোনির অনেকগুলো বসতঘর ও দোকানপাট পুড়ে। কিন্তু এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কলোনির মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকা-ে তিনটি দোকানসহ তার ৩১টি বসতঘর ও টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মোহর আলীর ভাড়া দেওয়া হোটেল ও চায়ের দোকান থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে আশপাশের কলোনিতে ছড়িয়ে পড়ে। নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ৯৯৯ নম্বরে জানানো হয়।
একই কলোনীর বাসিন্দা মোহর আলী জানান, তার একটি হোটেলসহ ৩১টি বসতঘর পুড়ে গেছে।
আরেক বাসিন্দা আব্দুর রহমান জানান, তার ৭০টির মতো বসতঘর ও টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন নিউজ টিভি বাংলাকে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু পানি সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি
গাজীপুরে কলোনিতে অগ্নিকান্ড , বসতঘর ও দোকান ভস্মীভূত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪