শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাজায় গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ৩১ হাজার ১১২ জন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মার্চ, ২০২৪

গাজায় গত পাঁচ মাস ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ৩১ হাজার ১১২ জন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরো ৬৭ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে এ পর্যন্ত ৭২ হাজার ৭৬০ জন।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।