বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে “ডিএমপি”

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর আশকোনা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আন্তর্জাতিক বিমান বন্দর থানা পুলিশ।

আটককৃতের নাম ফাতেমা আক্তার শারমীন। এসময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি.) দুপুর ২:৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ শারমীনকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত আটককৃতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমান বন্দর থানায় মামলা রুজু হয়েছে।