প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষ্যে নিজের পছন্দের গরু বিক্রির উদ্দেশে হাটে তোলেন বেপারাীরা। শখ করে কোরবানির পশুর বিভিন্ন নাম দেন তারা। যেসব নামের কারণে ক্রেতাদের আলাদা দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
গেল কয়েক বছর ধরেই বিভিন্ন তারকাদের নামে গরুর নাম সংবাদের শিরোনাম হচ্ছে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। দেশের বিভিন্ন প্রান্তে, হাটে ‘জায়েদ খান’ নামের বেশ কিছু গরু আলোচনার সৃষ্টি করেছে।
তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণের এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জায়েদ খান। তিনি মনে করেন, কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। এখানে দোষের কিছু নেই।
জায়েদ বলেন, ‘কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।’