শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ১৩৩ জন নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে চার মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ এ ভূখন্ডে কমপক্ষে ২৮,৪৭৩ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ১৩৩ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৮,৪৭৩ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৮,১৪৬ জন আহত হয়েছে।