বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন হয়েছে : আসিফ নজরুল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন হয়েছে : আসিফ নজরুল
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়।

তিনি বলেন, আজ অথবা কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। গণভোটে একটি প্রশ্ন থাকবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।