বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ”

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল—খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া একই আদেশে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদল সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রমে গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।