বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী:আরিফুল হক চৌধুরী।

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপজেলার সরবি খাল হইতে কাটাগাং পর্যন্ত খাল পুন:খনন কাজের উদ্বোধন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের বর্ণি এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ১.৫ কিলোমিটারের সরবি খাল গিয়ে কাটাগাংয়ের সাথে মিলিত হবে।

দৈনিক মজুরীতে ৫’শত টাকা মজুরিতে ৪৩ দিনের এই কর্মযজ্ঞে ২শ ১৪ জন লেবার কাজ করবে। লেবারের সাথে ভেকু মেশিন দিয়েও খাল খননের কাজ করা হবে। প্রায় ৯৩ লক্ষ টাকার এই পুন:খাল খনন প্রকল্পে শ্রমিকদের জন্য দুইভাগের এক ভাগ খরচ হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুবুল, কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মনাফ মন্নান, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ।