বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়া গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক ছিলেন : মঈন খান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক। তার কাজ, দক্ষতা এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী অ্যাসোসিয়েশন ও বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভায় তিনি এসব কথা বলেন। ড. মঈন খান বলেন, ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং তার উদার ও সহনশীল নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণ স্থাপন করে।

তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় ৪৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে আইনের সীমানার বাইরে যাওয়ার কাজ কখনো করেননি। ড. মঈন খানের কথায়, এটাই তার রাষ্ট্রনায়কীয় মানসিকতা ও নৈতিক দৃঢ়তার প্রতিফলন।