বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার সিঙ্গাপুর সফ‌র স্মরণ করলেন পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার সিঙ্গাপুর সফ‌র স্মরণ করলেন পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণান
সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গি‌য়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা‌ জানি‌য়ে‌ছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

মঙ্গলবার (৬ জানুয়া‌রি) বাংলাদেশ হাইকমিশনে গি‌য়ে শ্রদ্ধা জানান বালাকৃষ্ণান। তি‌নি তার ফেসবু‌কে এক পো‌স্টে এই তথ্য জানান।

বালাকৃষ্ণান লি‌খে‌ছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার বহু বছরের জনসেবা বাংলাদেশের উন্নয়নে একটি অদম্য ছাপ রেখে গেছে।

২০০৫ সা‌লে খা‌লেদা জিয়ার সিঙ্গাপু‌র সফ‌রের কথা স্মরণ ক‌রেন বালাকৃষ্ণান। তি‌নি ব‌লেন, আমরা ২০০৫ সালে সিঙ্গাপুরে তার সরকারি সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার কথা স্মরণ করি, যা আমাদের দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব এবং চমৎকার সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল।

আমাদের চিন্তা তার পরিবার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে র‌য়ে‌ছে।